• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় বন্যার পানিতে ডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

২১ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:৫১

আখাউড়ায় বন্যার পানিতে ডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যেরের পাহাড়ি ঢলের পানিতে ডুবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

Ad

২১ আগস্ট বুধবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Ad
Ad

অন্তঃসত্ত্বা ওই নারীর নাম সুবর্ণা আক্তার (২১)। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, আখাউড়া সীমন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্যান্য গ্রামের মতো বীরচন্দ্রপুর কালিকাপুর গ্রামেও ৪ থেকে ৫ ফুট উচ্চতায় পানি উঠেছে। পারভেজের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুবর্ণা আক্তার নিরাপদ আশ্রয়ের খুঁজে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। এসময় সে বন্যার পানিতে ডুবে যায়। স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us