• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৯:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

১৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:১৯:১১

রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেছে। এ সময় একটি সোনালী বর্ণের গ্লাসও পাওয়া যায়। ১৮ আগস্ট রোববার ভোর সোয়া ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকায় শিক্ষার্থীরা ওই সব টাকা পান।

Ad

এ বিষয়ে শিক্ষার্থী আক্কাস আলী বলেন, ‘আমরা রাতে নিরাপত্তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তায় একটি ব্যাগ দেখতে পাই। পরে মনে হয় ব্যাগে কিছু আছে। এ সময় খুলে দেখি ১৮টি বান্ডিলে এক হাজার টাকার নোট আছে; সঙ্গে একটি গ্লাসও আছে।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘যে গ্লাসটি আমরা পাই, সেটি সোনালী রঙের। তবে স্বর্ণের কিনা সেটি আমরা যাচাই করে দেখতে পারিনি। কিন্তু গ্লাসে মোট ১৮টি ফুটো আছে। বান্ডিলও আছে ১৮টি। এটি কোনো সংকেত হতে পারে।’

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, কয়েকজন শিক্ষার্থী নগরীর ভদ্রা এলাকা থেকে প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা কুড়িয়ে পান। পরে তারা সেই টাকা থানায় জামা দেন। সেই টাকা বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘টাকার সঙ্গে একটি গ্লাস পাওয়া গেছে। সেটি সোনার নয়। আমরা যাচাই করে দেখেছি। গ্লাসে অনেকগুলো ফুটো আছে। এর সঙ্গে টাকার মিল আছে কী না সেগুলো আমরা তদন্ত করে দেখছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us