• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৮:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ মাঝিমাল্লা উদ্ধার

১৬ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:১৪:০৯

রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ মাঝিমাল্লা উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১৫ মাঝিমাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

Ad

১৬ আগস্ট শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর।

তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারি জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসার জন্য রওনা হয়। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে জেলেদের উদ্ধার করে। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, আমরা এবিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us