• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহ দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

১৬ আগস্ট ২০২৪ দুপুর ০১:১২:৪৩

ঝিনাইদহ দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে শহরের কালীচরনপুর সুপার মার্কেট কেপি বসু সড়ক (২য় তলায়) দোকান মালিক সমিতির অফিসে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

Ad

ঝিনাইদহ দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি সাজু আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।

Ad
Ad

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা জাহিদ ইসলাম, রফিকুল আলম, মো. আমান্নউল্লাহ, মো. আনোয়ারুল ইসলাম বাদশা, মো. মশিউর রহমান বাবলু, মনিরুজ্জামান খান মিঠু, মো. আলমগির হোসেন, এম রবিউল ইসলাম রবি, এ এস এম এনায়েতুল্লাহ নয়ন, মো. আজিজুল হক সান্ডি, মো. মোকলেচুর রহমান ও সাজু আহম্মেদ দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে আনোয়ারুল ইসলাম বাদশাকে আহ্বায়ক ও মনিরুজ্জামান খান মিঠুকে সদস্য সচিব ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

প্রধান অতিথি অ্যাড. এম এ মজিদ বলেন, নব-গঠিত এই কমিটি ঝিনাইদহ ব্যবসায়ীদের নানা অধিকার রক্ষাসহ জেলার ব্যবসা-বাণিজ্যের মান উন্নয়নে কাজ করবে। পরে প্রধান অতিথি অ্যাড. এম এ মজিদ জেলা দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের হাতে অনুলিপি তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us