• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূরুঙ্গামারীতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত

৪ আগস্ট ২০২৪ রাত ০৮:১৭:৪১

ভূরুঙ্গামারীতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত

কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশের ন‍্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবি ও অসহযোগ আন্দোলনের মিছিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Ad

৪ আগস্ট রোববার দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েক হাজার শিক্ষার্থী তাদের দাবির স্বপক্ষে একটি মিছিল নিয়ে জামতলা মোড় হয়ে সাদ্দাম মোড়ে পৌঁছালে একদল দুষ্কৃতকারী মিছিলে হামলা করে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে মিছিলটি পুনরায় জামতলা মোড়ে আসলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার শিকার হয়।

Ad
Ad

এসময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়। পরে উত্তেজিত জনতা আওয়ামী লীগ নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্ট গানের গুলি ছোড়ে। এতে ১৫ জন গুলি বিদ্ধ হয় এবং ৮ জন পুলিশ সদস্য আহত হয়। পরে আন্দোলনকারীরা ভূরুঙ্গামারী থানা ঘেরাও করে ইট পাটকেল ছোড়ে। এ ঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম জানান, হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি রুহুল আমিন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। কতটি টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা হিসাব করে বলতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us