• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশালে আটক বিএনপি নেতা সিকদারকে জেলহাজতে প্রেরণ

২৯ জুলাই ২০২৪ সকাল ০৭:৩৯:৩২

বরিশালে আটক বিএনপি নেতা সিকদারকে জেলহাজতে প্রেরণ

বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অসুস্থ জিয়া উদ্দিন সিকদারকে অতিরিক্ত বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন।

Ad

২৮ জুলাই রোববার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে আদালতে হাজির করার পর বিচারক এ আদেশ দিয়েছেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আবুল কালাম আজাদ ইমন জানান, গত ২০ জুলাই বিকেলে নগরীর চৌমাথা এলাকায় কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় মহানগর বিএনপির নেতাকর্মীরা শোক মিছিল বের করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওইসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত জিয়া উদ্দিন সিকদারকে ঢাকার খিলগাঁও হেলথ এইডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ সেখান থেকে তাকে আটক করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us