• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৩০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনার ঈশ্বরদী সুগারক্রপে প্রথম নারী ডিজি ড. ফেরদৌসি

২৫ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৭:৩০

পাবনার ঈশ্বরদী সুগারক্রপে প্রথম নারী ডিজি ড. ফেরদৌসি

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে এই প্রথম একজন নারী কৃষি বিজ্ঞানী মহাপরিচালক পদে যোগদান করেছেন। নবনিযুক্ত মহাপরিচালক ড. ফেরদৌসি ইসলাম গত ১৪ জুলাই রোববার বিকেলে ঈশ্বরদীস্থ বিএসআরআই’র প্রধান কার্যালয়ে যোগদান করে দায়িত্বভার বুঝে নিয়েছেন।

Ad

ড. ফেরদৌসি ইসলাম গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের (বারি) পরিচালক  সেবা ও সরবরাহ) এর দায়িত্ব পালন করছিলেন। তিনি সদ্য বিদায়ী মহাপরিচালক ড. ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।

Ad
Ad

এর আগে গত ১০ জুলাই কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখার আদেশে ড. ফেরদৌসি ইসলামকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে মহাপরিচালক পদে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মু. মনিরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ড. ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কৃষি গবেষণা ইনস্টিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির নয়টি জাত উদ্ভাবন করেন এবং কৃষি প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন ড. ফেরদৌসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us