• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৯:০৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

১৮ জুলাই ২০২৪ সকাল ১১:৪৯:৩৫

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র সিয়াম নিহত হয়েছেন। ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে ওই উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ওই গ্রামের ভ্যানচালক বাদশা মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র সিয়াম ভাটই বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়।

পরে হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলো।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ওসি আব্দুল্লা আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









Follow Us