• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১১ জুলাই ২০২৪ সকাল ০৮:১৩:২১

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সম্পৃক্তা বাড়ানোর লক্ষ্যে নীলফামারীর ডোমারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ জুলাই বুধবার বিকেলে ডোমার থানা প্রাঙ্গনে থানা পুলিশের আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে নিয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে'র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী।

Ad
Ad

এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ জনগণের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ওপেন হাউজ ডে'র আলোচনা সভায় ওসি মো. মহসীন আলী বলেন, 'পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সাধারণ জনগণের প্রচেষ্টায় আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ।'

মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন অপকর্ম রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us