• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মনোহরদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

৫ জুলাই ২০২৪ বিকাল ০৪:০৩:২৫

মনোহরদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর ধান ক্ষেত থেকে আয়েশার আক্তার নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

৫ জুলাই শুক্রবার দুপুরে মনোহরদী পৌরসভার হাররদীয়া এলাকার ধান ক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আয়েশা মনোহরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আয়েশাকে বাড়ির কোথায়ও পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পরও আয়েশাকে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। অবশেষে শুক্রবার দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার মরদেহ উদ্ধার করে।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us