• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারের সাগর হেঁটে হজ করতে সৌদির পথে

২৮ জুন ২০২৪ রাত ০৮:২৫:৩৯

মৌলভীবাজারের সাগর হেঁটে হজ করতে সৌদির পথে

মৌলভীবাজার প্রতিনিধি: হেঁটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের পথে রওনা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর (৩৯) নামের এক যুবক। তিনি ওই উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেছেন।

Ad

২৮ জুন শুক্রবার বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

Ad
Ad

ফয়সল জানান, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাবো। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব ঢুকবো। প্রায় বছরখানেক সময় লাগবে সৌদি যেতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us