• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৮:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু

২৬ জুন ২০২৪ সকাল ০৮:৫৩:৫৭

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।

Ad

২৫ জুন মঙ্গলবার সকাল ৬টার দিকে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে ওই হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী আর্টিস্ট সাখি জানান, সকাল ৬টার দিকে সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে। এরপরই ঘটনাস্থলে মারা যায়। প্রায় ২ বছর ধরে ২টি হনুমান একসাথে নড়াইল শহরে বসবাস করে আসছিলো। এর মধ্যে মঙ্গলবার একটি হনুমান মারা গেল।

এ খবর পেয়ে নড়াইল বন বিভাগের ফরেষ্টার এসকে আব্দুর রশীদ ঘটনাস্থলে আসেন। তিনি মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান। হনুমানটির ময়না তদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us