• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

২০ জুন ২০২৪ দুপুর ০২:৫৯:২১

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৯ জুন বুধবার দিবাগত মধ্য রাতে গাংনী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার এলাহী বক্সের ছেলে শাহজুল ইসলাম (৩৮), সহড়াতলা গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত আখসেদ আলীর ছেলে মশিউর রহমান মুসা (৪৫), কুঠি ভাটপাড়া গ্রামের কাবুলের ছেলে কাজল (১৯) ও খাসমহল গ্রামের আব্দুল আজিজের ছেলে পল্টু (৪০)।

Ad
Ad

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আহসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের টিম কাজীপুর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ৫৬০ বোতল ফেন্সিডিলসহ সাহাজুল ও সহড়াতলা গ্রামের মাদ্রাসা পাড়ায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মশিউর রহমান মুসাকে আটক করা হয়।

এছাড়া, কুঠি ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল গ্রাম থেকে ৪ গ্রাম হেরোইনসহ পল্টুকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us