• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত

১৯ জুন ২০২৪ দুপুর ১২:২১:৫৮

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দিয়েছেন।

Ad

১৮ জুন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শহরের পঞ্চবটী, ঘোড়াকান্দা, ভৈরবপুর, ফেরিঘাট ও চন্ডিবের এলাকার বাসিন্দাদের নির্বিচারে কামড়ে চলে কুকুরটি। এ সময় স্থানীয়রা এটিকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়।

Ad
Ad

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর থেকে শহরের ওইসব এলাকার পথচারীদের আচমকা কামড়াতে থাকে কুকুরটি। কুকুরটির নির্বিচার কামড়ে লোকজন আহত হতে থাকলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন লোকজন লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে, আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ঢুকে নারী, পুরুষ ও শিশু-কিশোরদের কামড়াতে থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. প্রভা জানান, সন্ধ্যার পর থেকে ১৮ জন কুকুরের কামড়ে আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তবে তাদের মধ্যে কারও আঘাতই গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us