• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৮:৫২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আখাউড়া স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

১৩ জুন ২০২৪ দুপুর ১২:০৪:৪৭

আখাউড়া স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর বন্দরে টানা ৪ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

Ad

১২ জুন বুধবার সকালে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশর পাসপোর্টধারী যাত্রীরা পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে আগামী ১৬ জুন রোববার থেকে ১৯ জুন বুধবার পর্যন্ত স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২০ জুন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম বলেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬


Follow Us