• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৫৯:০৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ৬ লাখ শিশুকে ভিটামিন-এ খাওয়ানোর টার্গেট

৩১ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৩

নোয়াখালীতে ৬ লাখ শিশুকে ভিটামিন-এ খাওয়ানোর টার্গেট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ৫ লাখ ৯১ হাজার ৯৯৮ জন শিশুকে আগামী ১ জুন শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসোল খাওয়ানো হবে।

নোয়াখালী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন ।

সিভিল সার্জন জানান, আগামী শনিবার জেলায় ২২৮৭টি কেন্দ্র ও ৪৫৭৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬৩,৭১৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫,২৮২৮৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন মাহমুদ, এম ও সিএস ডা. মো. সোহরাব হোসেন দাসসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২


Follow Us