• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

৩০ মে ২০২৪ সকাল ১১:৩৭:৩০

রামপালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালের কাশিপুর গ্রামে কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

Ad

২৯ মে বুধবার এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর স্বামী মো. খলিলুর রহমান। আহতদের মধ্যে গৃহবধূ রাশিদা বেগম (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তি হলেন কলেজ পড়ুয়া মেয়ে কেয়া আক্তার (২২)। 

Ad
Ad

অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের খলিলুর রহমানের কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার রাস্তা দিয়ে চলার সময় একই গ্রামের মোল্লা শওকতের ছেলে মোল্লা খোকন ও মোল্লা হোসাইন প্রায় সময় উত্ত্যক্ত করতে থাকে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ খোকন, হোসাইন, সুইটি বেগম ও জোসনা বেগম মঙ্গলবার ২৮ মে সকাল অনুমান ৯টা সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খলিলুর রহমানের বাড়িতে প্রবেশ করে। তারা বাঁধা দিলে কন্যা কেয়াকে চুলের মুঠি ধরে মারপিট শুরু করে। ওই সময় তার গায়ের ওড়না খুলে শ্লীলতাহানী করে। এ সময় বাঁধাঁ দিলে তার স্ত্রী রাশিদাকে লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। এলোপাথাড়ি কিল ও ঘুষির আঘাতে তাদের জখম করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় কোন অভিযোগ বা মামলার করলে দেখে নেওয়ার হুমকি দেয় সে। অভিযুক্ত খোকন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের লিখিত কপি পেয়েছি। তদন্ত করে বিবাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us