• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মহেশপুরে নিজ ঘর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২৯ মে ২০২৪ সন্ধ্যা ০৬:১৮:৪৬

মহেশপুরে নিজ ঘর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছী গ্রামে নিজ ঘর থেকে শাহজান আলী ফকির (৫৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৯ মে বুধবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী একই উপজেলার বামনগাছী গ্রামের আতালে মন্ডেলে ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, মঙ্গলবার আনুমনিক রাত ৯ টার দিকে শাহজান ফকিরের বাড়িতে অজ্ঞাত পরিচয়ে দু’জন লোক আসে। তারা রাতের কোন এক সময় নিজ ঘরে ধারাল অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা। 

পরে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের জানায়। তারা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, বামনগাছী গ্রামে শাহজান আলী ফকির নামের একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন খবরে সেখানে পুলিশ পাঠনো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠায় হয়েছে।  

তিনি বলেন, শাহজান ফকির ওই এলাকায় বিভিন্ন রোগের জন্য ঝাঁড় ফুক, তেল ও পানি পড়া দিয়ে আসছিলেন। তাকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্তে শেষে জানা যাবে।

এঘটনায় মহেশপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us