• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন

২৭ মে ২০২৪ বিকাল ০৫:৫০:১৬

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে আগামী ১ জুন শনিবার। ওইদিন ১ লাখ ৮৭ হাজার ৭০১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Ad

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৭৭১ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৫ হাজার ৯৩০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Ad
Ad

২৭ মে সোমবার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন।

তিনি জানান, জেলার ৭ টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মোট ১ হাজার ৫৮৬টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এজন্যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us