• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট

১০ মে ২০২৪ রাত ০৯:০৮:৪৫

ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পাওয়া গ্রেনেডটি ৪৮ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর একটি বোম্ব ডিসপোজাল ইউনিট।

Ad

১০ মে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া সেনানিবাস থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সেকেন্ড লেফটেনেন্ট তরিকুল ইসলামের নেতৃত্বে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে হয়।

Ad
Ad

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঈশ্বরদী শহরের এমএস কলোনির তিন তলা এলাকায় পুকুর খনন কাজ চলার সময় পাওয়া গ্রেনেডটি বেশ শক্তিশালী ও কার্যকর ছিল। তিনি আরো বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট একটি সুষ্ঠু ও নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেনেডটি ধ্বংস করেছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী থানা পুলিশ ওই এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। পরে বগুড়া সেনানিবাস বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা আজ ঘটনাস্থলে পৌঁছান ও ওই এলাকা পর্যবেক্ষণ করেন এবং সেখানে পাওয়া হ্যান্ড গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তা ধ্বংস করা হয়।

এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us