• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে ৫ তলা ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

১৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩০:২২

কিশোরগঞ্জে ৫ তলা ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দাদন ব‍্যবসায়ী শরিফুল ইসলামের ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আবু সাইদ (৪৫) নামের একজনের মৃত‍্যু হয়েছে।

Ad

নিহত আবু সাইদ সদর ইউনিয়নের গদা গ্রামের মৃত‍ জবান উদ্দিনের ছেলে। তার এক পুত্র সন্তান আছে। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকে তিনি নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাস করতেন।

Ad
Ad

১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার প্রাণী সম্পদ মোড়স্থ দাদন ব‍্যবসায়ী শরিফুল ইসলামের ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান আবু সাইদ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুরে নিয়ে যেতে পারেনি। পরে রাত সাড়ে ৯টায় অনেকটা বিনা চিকিৎসায় মৃত‍্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মৃত‍ ব‍্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন। তবে তার চলাফেরা ও হাটবাজার স্বাভাবিকভাবেই করতেন। পরিবারের দাবি, তার হঠাৎ করে এত বড় ভবনের ছাদে উঠার কথা নয়। অন‍্য কোনো কারণ থাকতে পারে বলে স্বজনরা সন্দেহ করছেন।

ভবন মালিক শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় বাসায় আমার ছোট স্ত্রী ছিলেন। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। কীভাবে হলো আমি জানি না।’

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান, ৫তলা ভবন থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যাওয়ার ঘটনা শুনেছি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‍্যু হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, মরদেহ হাসপাতালে আছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us