• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

১০ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৩৫:৪৯

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

Ad

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে এবং টুগেদার মেকিং এ ডিফারেন্স (টিএসএডি) জার্সি (ইউকে)-এর অর্থায়নে ১০ এপ্রিল বুধবার বেলা ১১টায় হাসনাবাদ ইউনিয়নের কান্দুরারহাট এলাকায় ৬০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ৫ কেজি চাল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি মাংস, ১টি মিষ্টি কুমড়া, জিরা, গরম মশলা, হাফ কেজি চিনি ও এক প্যাকেট করে সেমাই বিতরণ করা হয়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ফাতেমা বেগম, ভিউ সংস্থার নির্বাহী পরিচালক এনামুল হক, ইউপি সদস্য সোলায়মান আলীসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us