• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

১ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১২:৫৪

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ মানবতা এক্সপ্রেস খাজুরতলার উদ্যোগে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Ad

৩১ মার্চ রোববার বিকালে নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়ার পরিচালনায় সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইসলামি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি অধ্যাপক  মাওলানা এমরান হোসাইন, পশ্চিম নরোত্তম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা নোমান ছিদ্দিকি, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মিহির হোসেন, আব্দুস ছাত্তার, আব্দুস সোবহান কন্ট্রাক্টর, বদিউর জামান মিস্ত্রি, শরীফ উল্লা আল শরীফ, ইউপি সদস্য জিল্লুর রহমান, ইসমাইল বোখারী, হাজী নুরউদ্দিন, মনশাদ আলমসহ মানবতা এক্সপ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Ad
Ad

এ সময় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে ক্বেরাত, গজল, হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৫৩ শিক্ষার্থীকে ক্রেস্ট সহ পাঞ্জাবী, পায়জামা এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সব শেষে আগত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us