• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫৪:৩০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত, আহত ২

৩০ মার্চ ২০২৪ দুপুর ১২:৫২:৪১

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত, আহত ২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

২৯ মার্চ শুক্রবার মধ্যরাতের পরে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের গুলিতে মুরলী চন্দ্র নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।

নিহত মুরলী চন্দ্র (৪০) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতের পর সীমান্ত পিলার ৯১৩/৪ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করলে ৭৫ চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহলরত দল গুলি করে, এতে ঘটনাস্থলেই মুরলী চন্দ্রের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকের বুকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টামের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us