• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৯:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢামেকে হত্যা মামলার কারাবন্দি আসামির মৃত্যু

২৬ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০৪:০২

ঢামেকে হত্যা মামলার কারাবন্দি আসামির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় কারাবন্দি থাকা মোস্তফা আকাশ (২৫) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

Ad

২৬ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কারাগারের ভেতরে সে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। বেলা বারোটায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তফা আকাশ দিনাজপুরের চিনির বন্দর উপজেলার নশেবরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। একটি হত্যা মামলায় সে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, হাজতি আকাশ গত ১৪ মার্চ কাশেমপুর-২ কারাগারের ভিতরে হৃদরোগ আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি থেকে চিকিৎসা শেষে গত ২৩ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আজ (মঙ্গলবার) সকালে আবার পুনরায় বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us