• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৬:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

২৩ মার্চ ২০২৪ বিকাল ০৪:১৪:৩২

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Ad

২২ মার্চ শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দফতর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭






Follow Us