• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৯:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সচল হলো চন্দ্রঘোনায় ফেরি চলাচল

১৩ মার্চ ২০২৪ দুপুর ১২:১৭:৫০

সচল হলো চন্দ্রঘোনায় ফেরি চলাচল

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উপর দিয়ে বয়ে চলা কর্ণফুলীর নদীতে ১৩ মার্চ বুধবার সকাল ৬টা হতে পুনরায় ফেরি চলাচল সচল হয়েছে।

Ad

বুধবার সকাল ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দু'পারে অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে ওঠার জন্য। এ সময় ফেরিতে চলাচলকারী যানবাহনের চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা এই কর্ণফুলী নদীতে একটি সেতুর জন্যও দাবি জানান।

Ad
Ad

রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও উপ-সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল জানান, আজ সকাল ৬টা থেকে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল।

তারা আরও জানান, কর্ণফুলি নদীর ফেরি চলাচলের পথে ড্রেজিংয়ের জন্য গত ১০ মার্চ রোববার ভোর ৬টা থেকে ১৩ মার্চ বুধবার ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিলেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। নদীতে ড্রেজিংয়ের জন্য আনা একটি ক্রেন গত ৯ মার্চ শনিবার মধ্য রাতে কর্ণফুলি নদীতে ডুবে যায়। এর ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয়নি।

পরে ১২ মার্চ মঙ্গলবার এই ক্রেনটি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে একটি বার্জ ক্রেন আনা হয় এবং মঙ্গলবার রাত ১১টায় ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us