• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৫:৪২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে আনা হয়েছে বাজ ক্রেন

১৩ মার্চ ২০২৪ সকাল ০৯:৫১:০০

কর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে আনা হয়েছে বাজ ক্রেন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে নিয়ে আসা হয়েছে বাজ ক্রেন, চলছে উদ্ধার অভিযান।

১২ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় বাজ ক্রেনটি কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট অংশে এসে পৌঁছায়।

এ বিষয়ে সড়ক ও জনপদ রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, গত ৯ মার্চ শনিবার রাতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে একটি বাজ ক্রেন নিয়ে আসা হয়েছে। বাজ ক্রেন দিয়ে ক্রেন উদ্ধারের পর ফেরি চলাচল সচল করা হবে। আশা করি, বুধবারের মধ্যেই ক্রেনটি নদী থেকে উদ্ধার করা যাবে। তবে এই ধাপে নদীতে ড্রেজিংয়ের আর সুযোগ নেই।

সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০-১৪ মার্চ ভোর পর্যন্ত কর্ণফুলী নদীতে চন্দ্রঘোনা ফেরি চলাচলের অংশে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সওজ। সেজন্য ১০-১৩ মার্চ তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় সওজ। নদীতে ড্রেজিংয়ের লক্ষে ৯ মার্চ শনিবার রাতে একটি ক্রেন আনে সওজ। ওইদিন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ক্রেনটি। এরপর থেকেই বন্ধ হয়ে যায় চন্দ্রঘোনা ফেরি চলাচল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us