• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:০১:৫৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে স্টিল মিলের আগুন নিয়ন্ত্রণে

১২ মার্চ ২০২৪ দুপুর ০২:৫১:১৬

টঙ্গীতে স্টিল মিলের আগুন নিয়ন্ত্রণে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় এক কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Ad

১২ মার্চ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিটে মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬






Follow Us