• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে সিংড়ায় রশিদ বই ও টাকাসহ ৬ চাঁদাবাজ আটক

১২ মার্চ ২০২৪ সকাল ১১:১৫:১৩

নাটোরে সিংড়ায় রশিদ বই ও টাকাসহ ৬ চাঁদাবাজ আটক

নাটোর (সিংড়া) প্রতিনিধি: নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় চাঁদাবাজির নগদ টাকা ও রশিদ বই জব্দ করা হয়।

Ad

১১ মার্চ সোমবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র‍্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্রে জানা যায়, স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি, পণ্য পরিবহনের ট্রাক, বাস ও অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ বই ও চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে আটক করা হয়।

Ad
Ad

অভিযানে আটক হয় চাঁদাবাজ চক্রের মূলহোতা শহিদ সওদাগরের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), আব্দুল ছামাদের ছেলে মো. হাফিজ(৪০), জামাল উদ্দিনের ছেলে মনসুর রহমান (৩৫), মো. উকিল উদ্দিনের ছেলে মো. বকুল খান (৪৭), ওসমান আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) এবং মো. মোজাম্মেল সরদারের ছেলে মো. কুদরত (৩৫)।

চাঁদাবাজ চক্রের আটক ৬ সদস্যের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us