• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

১১ মার্চ ২০২৪ দুপুর ০১:৫০:২৯

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই কোহেল উদ্দিন (৬৫)। ১১ মার্চ সোমবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad

নিহত কোহেল উদ্দিন উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

Ad
Ad

পুলিশ জানায়, ১০ মার্চ রোববার দুপুরে জমির সীমানা নিয়ে কোহেলের সাথে তার বড় ভাই ইসলাম মুন্সির বাড়ির সীমানা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ইসলাম ও তার পরিবারের সদস্যরা কোহেল ও তার ছেলে শাহিনুরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কোহেল ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হয়। পরে স্বজনরা কোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। অপরদিকে শাহিনুরকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিংগাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us