• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২০:১৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১০ মার্চ ২০২৪ বিকাল ০৫:০৭:৫৫

রাঙ্গুনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১০ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অগ্নি-নির্বাপন, দুর্যোগ প্রতিরোধ মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিশুমেলা মডেল স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহবুব।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা বাবুল কান্তি চাকমা, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









Follow Us