• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১০ মার্চ ২০২৪ দুপুর ০১:৩৭:৫৩

পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালি , আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ মার্চ রোববার সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়।

Ad
Ad

র‍্যালি শেষে ডিসি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসারসহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড হলে কি করণীয় তা সম্পর্কে ধারণা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us