• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৯:২৬ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে কিশোরী অপহরণের অভিযোগে যুবক আটক

১ মার্চ ২০২৪ বিকাল ০৩:১৫:২০

জয়পুরহাটে কিশোরী অপহরণের অভিযোগে যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকা থেকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে মানিক হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব সদস্যরা। আটক মানিক সদর উপজেলার খাসপাহুনন্দা গ্রামের মামুনুর রশিদের ছেলে।

১ মার্চ শুক্রবার সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা কাশিয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করেন। সেই সাথে সেখান থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

Ad
Ad

র‍্যাব জানায়, ২৮ ফেব্রুয়ারি ওই কিশোরী জয়পুরহাট সদর উপজেলার খাস পাহুনন্দা গ্রামের নিজ বাড়ি থেকে বেড়ানোর কথা বলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া না গেলে মেয়েটির বাবা জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Ad

গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম উদ্ধার ও অপহরণকারী মানিককে আটক করতে সক্ষম হয়। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় অভিযুক্ত মানিককে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৫:৫৫



বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৫:১৭



শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫




Follow Us