• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত

২৭ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৩৮

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

Ad

জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সার্টু কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

Ad
Ad

জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁওয়ের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আফাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদসহ অন্যান্যরা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ ও প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসিকুল আলমসহ অনেকে।

‘স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত হবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন সেবা, জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে ও মাদকের হাত হতে যুবসমাজ রক্ষা করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ, স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us