• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দুমকীতে সংখ্যালঘুর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:২৫:০৯

দুমকীতে সংখ্যালঘুর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর দুমকীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকেরা।

Ad

২৬ ফেব্ররুয়ারি সোমাবার সকালে উপজেলার দুমকী সাতানী গ্রামে জমিজমার বিরোধের জেরে হিন্দু সম্প্রদায়ের ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে বিকেল ৫ টায় ওই গ্রামের মহারাজ বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
২'শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধনে অনিমা রানী ও অনিকা রানীর ওপর হামলাকারী উপজেলার মকিমজান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শিকদার, মদদ দাতা আঙ্গারিয়া ইউপি'র ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জিল্লুর রহমান সোহরাবসহ সকল সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Ad
Ad

বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম, ভুক্তভোগী সজল চন্দ্র শীল ও বীরবল চন্দ্র শীল প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় দুমকী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আদালতে চলমান মামলা মোকদ্দমার জমিতে ওই এলাকার মৃত. আ. লতিফ হাওলাদারের উত্তরসূরীরা একটি পাকা ভবন নির্মাণ করতে গেলে বীরবল শীল ওরফে বিমল শীল ও রাধেশ্যাম শীলের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আ. লতিফ হাওলাদারের জামাতা মোস্তফা শিকদার ও মদদদাতা ইউপি সদস্য জিল্লুর রহমান সোহরাব অতর্কিত হামলা চালিয়ে দুই নারীকে আহত করেছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আহত ওই দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us