• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৩০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারের গোপালনগরে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩১:৪২

দেবিদ্বারের গোপালনগরে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর মধ্যে পাড়া শাহী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৭ ফেব্রুয়ারি শনিবার বাদজোহর থেকে আসরের আগ মুহুর্ত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল আয়োজক কমিটির সভাপতি শাহজাহান সরকার চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের এমপি আবুল কালাম আজাদ।

Ad
Ad

মসজিদ কমিটির সেক্রেটারি সাহদত চৌধুরীর সঞ্চালনায় তাফসির পেশ করেন মুফতি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আববাসী ওয়া সিদ্দিকী। তার বক্তব্যে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, চিন্তা ভাবনার সাথে কোরআন তেলায়ত করার গুরুত্বসহ ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানান বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মাহফিল শেষে বিশেষ মোনাজাত করেন এবং পরে আসরের নামাজ আদায় করে তাফসির মাহফিল শেষ হয়। মাহফিলে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক, সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি শাহজাহান সরকার চেয়ারম্যানের উপস্থিতিতে সব মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহফিল কমিটি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us