• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজানে কোনো পণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩৩:২৫

রমজানে কোনো পণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: আগামী রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

Ad

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে মন্ত্রীর নির্দেশে ৪টি পণ্যের ক্যারিট কমিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহেই আমরা আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সাথে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে। সেই সাথে খেজুরের টেরিস কমিয়ে দেওয়া হয়েছে।

Ad
Ad

তিনি বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। রমজানে অন্যান্য পণ্যের সংকট রোধে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কথা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, আমনের আবাদ ভালো হওয়ায় বর্তমানে প্রায় ১৭ লাখ টনের বেশি চাল মজুদ রয়েছে। সেই সাথে খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেটগুলো যেনো পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে, সেই ব্যবস্থা করবে সরকার।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us