• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৫৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে হতাহতদের জন্য বিজিবি মহাপরিচালকের আর্থিক সহয়তা

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৪০:৫৩

সীমান্তে হতাহতদের জন্য বিজিবি মহাপরিচালকের আর্থিক সহয়তা

কক্সবাজার প্রতিনিধি: সাম্প্রতিককালে মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মায়ানমার হতে নিক্ষিপ্ত মর্টার শেল/গ্রেনেড বিস্ফোরণে ১ জন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন।

Ad

আহত ও নিহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখন পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।

Ad
Ad

গণমাধ্যমের এমন খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে ১১ ফেব্রুয়ারি রোববার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান। এ সময় তিনি তার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত মহিলার আহত দুই নাতি-নাতনিকে দেখতে যান। সেখানে তিনি তাদের খোঁজ খবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৭:০২


আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:০৩


গ্রন্থাগারে পড়ে  বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
গ্রন্থাগারে পড়ে বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৫৯





Follow Us