• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রাথমিক শিক্ষক মহাজোটের শ্রদ্ধা নিবেদন

১১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৩:৪৪

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রাথমিক শিক্ষক মহাজোটের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহাজাহান আলী সাজু ও সাধারণ সম্পাদক অরুন কুমার রায়।

Ad

১১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। সকলে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

Ad
Ad

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us