• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে ইঁদুর মারার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন ২ ভাইয়ের মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৩:৪৯

নেছারাবাদে ইঁদুর মারার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন ২ ভাইয়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে  ইঁদুর মারার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাইয়ের (সহোদর) মৃত্যু হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২)। নাদিম মাঝি ও ইমাম মাঝি ওই গ্রামের আয়নার হক মাঝির ছেলে। নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি  ইঁদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। শুক্রবার গভীর রাতে দুই ভাই পাখি শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সকালে এলাকাবাসী দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নাদিম ও ইমাম উরি বুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত।

নেছারাবাদ থানা পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে দু'জনের মরদেহ উদ্ধার করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us