• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ৩৬ কার্টুন ভারতীয় বিড়ির চালান জব্দ

৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩১:২২

সিলেটে ৩৬ কার্টুন ভারতীয় বিড়ির চালান জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad

পুলিশ জানায়, ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ি গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। এমন খবরে পুলিশ গাড়িটির পিছু নিলে গাড়ির চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গাড়িটির পিছু নিলে গাড়ি চালক কোনো উপায় না পেয়ে স্থানীয় ছত্রপুর গ্রামের ব্রিজের পাশে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপ গাড়ি তল্লাশি করে ৩৬ কার্টন (৬ লক্ষ ৯৩ হাজার পিস) ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে এবং নাম্বার বিহীন পিকআপ গাড়িটি থানায় নিয়ে যায়। জব্দ করা এসব বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

তিনি জানান, ভারতীয় বিড়ি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us