• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৮:০৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ভোলায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৪৭:৫৯

ভোলায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলায় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। ৩ ফেব্রুয়ারি শনিবার সদর উপজেলার পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের চরপাতা গ্রামের মালেরহাট বাজারের আলাউদ্দিন মোরাদারের দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের আবুল বাসারের ছেলে আলাউদ্দিন মোরাদার, সবুজ বেপারীর ছেলে মো. পারভেজ, চান মিয়ার ছেলে জসিম তালুকদার, আবুল কাশেমের ছেলে মাহাবুব, শাহে আলম তালুকদারের ছেলে বাবুল তালুকদার, আবুল খায়েরের ছেলে নেছার উদ্দিন, বারেক মিয়ার ছেলে মো. খোকন, মোস্তফা বকশির ছেলে জাহাঙ্গীর বকশি ও ধলু খলিফার ছেলে কাজল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মালেরহাট বাজারের আলাউদ্দিন মোরাদারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার তাস, জুয়ার বোর্ডের সর্বমোট ১৮৯০ টাকাসহ তাদের আটক করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২



Follow Us