• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩০:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ

২৯ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৭:০৭

মহাদেবপুরে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ

মহাদেবপুর ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গৃহবধুর শ্লীলতাহানী, মারপিট, গাছপালা কর্তন, খড়ের পালা আগুনে পুড়িয়ে দেয়াসহ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

Ad

২৯ জানুয়ারি সোমবার উপজেলার চেরাগপুর ইউনিয়নের মাটিয়াদিঘী গ্রামের আব্বাস আলীর স্ত্রী জামিরুন বেগম মহাদেবপুর থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ করেন।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শনিবার রাত ৩ টার দিকে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস সাত্তার ও আব্দুস সাত্তারের ছেলে মো. আজিত তাদের প্রতিবেশী ওই গৃহবধুর বসত বাড়ির পাশে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে ওই পরিবারের ১৫ বিঘা জমির ধানের খড় পুড়ে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়,এর আগে, শুক্রবার সকালে তাদের বসতবাড়ির সামনে থেকে জোরপূর্বক ৬টি আমের গাছ কেটে নিয়ে তাদের চলাচলের একমাত্র রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয় আব্দুস সাত্তার ও তার ছেলে। নিষেধ করতে গেলে আব্দুস সাত্তার ও তার ছেলে মো. আজিত ওই গৃহবধুসহ তার পরিবারের লোকজনকে বাঁশের লাঠি দ্বারা বেধড়ক মারপিট করে। এ সময় তারা ওই গৃহবধুর পরনের কাপড় টেনে-ছিঁড়ে ফেলে ও তার শ্লীলতাহানী ঘটায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মিজানুর রহমান মিলন বলেন, অভিযোগটি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক দুই পক্ষকে ডেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহাদেবপুর থানা ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us