• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেফতার ২

২৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৯:৪৩

বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি: মুরগির বাচ্চা প্রতিবেশীর বাড়ির পরিবেশ নষ্ট করছে, এমন অভিযোগের জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম দিলোয়ার হোসেন (৩৫)।

Ad

২৬ জানুয়ারি শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল সাদীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, আমতৈল সাদীপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের বাড়ি পাশাপাশি। শামসুন নাহারের পালন করা দুটি মুরগির বাচ্চা প্রতিবেশী দিলোয়ারের বাড়িতে যায়। এতে ওই বাড়ির পরিবেশ নষ্ট হয় বলে দিলোয়ারের পরিবারের অভিযোগ। এ নিয়ে আগেও তাদের বাগবিতণ্ডা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়।

স্থানীয়রা আরও জানায়, একপর্যায়ে শামসুন নাহার ও তার পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাহত হন দিলোয়ার। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মুরগির বাচ্চা পরিবেশ নষ্ট করছে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাতের ঘটনায় দিলোয়ারের মৃত্যু হয়। নিহত ব্যক্তি বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us