• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৯:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০৬:৫৯

ডিমলায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন (৩৫) নামের একজন নিহত ও সোনা মিয়া নামের অপর ১ জন আহতের ঘটনা ঘটেছে।

Ad

২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানী ডালিয়া তিস্তা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মামুন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে। নিহত মামুন একজন পেশাদার ড্রাইভার। আহত সোনা মিয়া আলী জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় ঢাকা মেট্রো- ট-২৪-৬৯৩১ নম্বরের নওগাঁ থেকে পাটগ্রামগামী ইটবাহী গাড়িও ঢাকা মেট্রো-ট- ২৪-৫৫৪১ গাড়িটি পাটগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। দুর্ঘটনার আগে গাড়ি দুটি অতিরিক্ত গতিতে চলছিল। ঢাকা মেট্রো-ট-২৪-৬৯৩১ গাড়ির ড্রাইভার মামুন ঘটনাস্থলেই মারা যান । ফায়ার সার্ভিস ডিফিন্সের জলঢাকা ও নীলফামারী ইউনিট এসে মরদেহ উদ্ধার করেন এবং ঢাকা মেট্রো-ট- ২৪-৫৫৪১ ড্রাইভার আক্কেছ আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই জলঢাকা ও নীলফামারী সদর ইউনিটকে প্রেরণ করি। মরদেহ ট্রাকের ইঞ্জিলের সঙ্গে চাপ খেয়ে ছিল। উদ্ধার করে মরদেহ ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, সংঘর্ষের সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের টিম পাঠিয়েছি। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us