• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৬:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাটুরিয়ায় দৃশ্যমান হলো ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪৮:১৭

পাটুরিয়ায় দৃশ্যমান হলো ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনার সপ্তম দিনে দৃশ্যমান হলো ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার একাংশ।

Ad

২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার একাংশ পানির উপরে তুলতে সক্ষম হয়েছে।  

Ad
Ad

বিআইডব্লিউটিএ'র আরিচা কার্যালয়ের যুগ্ম-পরিচালক এস এম আজগর আলী জানান, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার একাংশ ভাসমান অবস্থায় দৃশ্যমান করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এখন উল্টোভাবে রয়েছে, রাতেই বা সকালে তীরে টেনে নিয়ে যাওয়া হবে।

এর আগে, সপ্তম দিনে আরও একটি মালবাহী ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এ নিয়ে মোট সাতটি ট্রাক উদ্ধার করা হয়েছে এবং বাকি দুইটি ট্রাক উদ্ধারের জন্য স্ক্যানারের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us