• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৪:১৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

লাইসেন্সবিহীন ক্লিনিক চালানোর দায়ে মালিককে জেল-জরিমানা

২৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:৪৫

লাইসেন্সবিহীন ক্লিনিক চালানোর দায়ে মালিককে জেল-জরিমানা

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে তালতলীতে লাইসেন্সবিহীন ক্লিনিক চালানোর দায়ে এক ক্লিনিক মালিকের ১ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

Ad
Ad

এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোহাগ।  

Ad

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলার লাউপাড়া নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া ক্লিনিক চালানো ও বিভিন্ন নিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজার সাখাওত হোসেনকে ১ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ওই ক্লিনিকের বৈধ কাগজ না থাকায় অভিযান চালিয়ে মালিককে জেল ও জরিমানা দিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us