• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রেললাইনের পাশ থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

২১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৭:৩১

রেললাইনের পাশ থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেট-কুলাউড়া রেললাইনের পাশ থেকে এক সিএনজি অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২০ জানুয়ারি শনিবার দিবাগত মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার কাটাখালি নামক স্থানের রেললাইনের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা লিল মিয়া ( ৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, শনিবার মধ্যরাতে খবর আসে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালি নামক স্থানে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে আছে খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করি।

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম জানান, লিল মিয়া ভাটেরা ইউনিয়নের আকলু মিয়ার ছেলে। ২ ছেলে ও ২ মেয়ের জনক লিল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। হয়ত কেউ তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us