• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক আটক

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ১১:২৫:৪৮

কাহারোলে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক আটক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামের বাবুল মিয়ার মুদি দোকনের সামন থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামের আজাহার আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও মৃত আব্দুল সাত্তারের ছেলে সাজু ইসলাম (২০)।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামের বাবুল মিয়ার মুদি দোকনের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে ওই দুই যুবক আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। তাদের আটক করা হয়েছে। ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ১০ হাজার টাকা।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us